শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

সকল কার্যক্রম সহায়তাকে নিশ্চিত করতে সঠিক কাজে ব্যবহার করার আহ্বান

১৯৮

॥ বান্দরবান প্রতিনিধি ॥

পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনসাধারণের জীবনমানের উন্নয়নে নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বেসরকারি সংস্থা এমপিডিএস । প্রান্তিক দরিদ্র পরিবারদের মাঝে গৃহ নির্মাণের পাশাপাশি মেরামত সামগ্রী ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম সহায়তাকে নিশ্চিত করতে সুবিধাভোগীদের সঠিক কাজে ব্যবহার করার আহ্বান জানান এমপিডিএস কর্মকর্তাবৃন্দ।

রবিবার (১২ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার তুখ্যং পাড়া কেন্দ্রে দরিদ্র পরিবারের মাঝে এমপিডিএস এর সহায়তা প্রদানকালে এসব মন্তব্যে করেন বক্তারা।

বান্দরবানে মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার সাপোর্ট (এমপিডিএস) প্রকল্পের অধীনে ইউএসএইডের অর্থায়নে সেইভ দ্যা চিলড্রেন ও গ্রাউসের সহযোগীতায় দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছেন।

এমপিডিএস প্রকল্প কর্মকর্তারা জানান, বান্দরবানের তিনটি উপজেলায় দরিদ্র পরিবারদের নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারী সংস্থাটি। তারমধ্যে সদর উপজেলা, নাইক্ষ্যংছড়ি ও লামা সহ ৩ টি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের বসবাররত দরিদ্র পরিবারের মাঝে ২ বান করে ৪০০টি ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও প্রতিটি পরিবারকে গৃহ মেরামত সামগ্রী ও নগদ অর্থ ৫ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে এমপিডিএস প্রকল্প কর্মকর্তা আব্দুল মতিন তালুকদার সভাপতিত্বে কুহালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মাচিমং মারমা, প্রকল্প সমন্বয়কারী মুনলিয়ান বম, সাংবাদিক মোঃ শহীদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।