শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

নানিয়ারচরে অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-১

২৫৬

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সীমানায় অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে কতুকছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার সময়ে কুতুকছড়ি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক ছগীর হোসেন (৩৫) শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকার ছাত্তার ছগিদার এর ছেলে বলে জানা গেছে।

পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন বলে বলে জানা যায়।