শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতীয় তৈরী জুস পাচার করার সময় সেনবাহিনীর সদস্যরা এসব জুস জব্দ করেছে বলে জানা গেছে। শনিবার (২৬জুলাই) দুপুরে জোনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জুস জব্ধ করা হয় বলে জানায়। জব্ধকৃত জুসের বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টায় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ‘আনমুল’ জুস আটক করা হয়। পণ্যটি অবৈধ পথে মাটিরাঙ্গা বাজার হয়ে চট্টগ্রামে পাচারের চেষ্টা চলছিল। পরে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর সদস্যরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় জুস জব্দ করেছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত পণ্য ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।