শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫জুলাই) বিকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম সম্মেলনে কক্ষে প্রকল্পে সহায়তাকারী সংস্থা: ইউকে এইড, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (সিডা), মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ড, জার্সি ওভারসিজ এইড, জার্সি সরকারের অলাভজনক অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠান ও কনরাড এন. হিলটন ফাউন্ডেশন। প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী কারিতাস বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি আয়োজনে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন।

এ উপলক্ষে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার, খাগড়াছড়ি জাবারাং কল্যান সমিতির নির্বাহী সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা মহিলাদেলর সাধারন সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম প্রমূখ। জাবারাং কল্যান সমিতির টিমলিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা সঞ্চয়লনা করেন।

আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়ন জাবারাং কল্যান সমিতির তথ্যসংগ্রহকারীদের মাধ্যমে মোবাইল এ্যাপ’র তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে শর্তহীন নগদ আট হাজার টাকা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (২০লিটার ১টি বালতি, ১টি মগ, ২গোসলের সাবান, ২কেজি ডিটারজেন্ট, ১০পিস খাবার স্যালাইন, ৬লিটার বিশুদ্ধ পানি, একটি নেইল কাঁটার, নারীদের জন্য ১০পিস স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।