শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রামগড়ে ১কোটি ৬২লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

১৫৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবির আওতাধীন এলাকায় বিভিন্ন সময়ে আটককৃত ১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।  শনিবার সকাল ১০ টায় বাগানবাজার হাইস্কুল মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন প্রকার ৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট রয়েছে।

৪৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে পরিচালক অপারেশন (চট্টগ্রাম) লে: কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ২৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, লে: কর্নেল সফিকুর রহমান, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী চট্টগ্রাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খাগড়াছড়ি সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা-বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মী সহ সকল স্তরের নাগরিকদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।