শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বরকলে জাতীয় সমবায় দিবস পালিত

১৮০

॥ বরকল প্রতিনিধি ॥

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি সভা আয়োজন করা হয়। সভার শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বাংলাদেশে সমবায় দপ্তরটি একটি গুরুত্বপূর্ণ দপ্তর। অন্যান্য দপ্তরের মতো সমবায় অধিদপ্তর বরকল উপজেলায় দূর্গম এলাকায় নানান প্রতিকূলতার মাঝেও দায়িত্বের সাথে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা বজায় থাকুক তিনি এ আহ্বান জানান।

সভাপতি বক্তব্য উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা বলেন, সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ স্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবসে একটি সময়োপযোগী আহ্বান। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমাজিক নিরাপত্তা বলয় সৃষ্টিতে সমবায়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহ্যেগতভাবে বাংলাদেশের মানুষ সমবায় মনোভাবাপন্ন। সুপ্রাচীনকাল থেকে এ দেশের মানুষ নানা দুর্যোগ -দুর্বিপাক বা সংকট সম্মিলিতভাবে মোকাবেলা করে আসছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃষ্ট উদাহরণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। সমবায়ও তেমনি একটি সমবেত প্রচেষ্টায় অর্থনেতিক আন্দোলন,যার লক্ষ্য হচ্ছে একতা কার্যক্রমের অমিত সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে দৃঢ় আর্থিক নিরাপত্তা বলয় তৈরী করা যায়। তিনি আরও বলেন, সমবায় হচ্ছে একতা, সমঝোতা ও সততার ভিত্তিতে গড়ে উঠা একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অর্থনৈতিক পথ খুঁজে পাওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিধান সাধনে সক্ষম হয়। তাই এ ভাবধারা বজায় রেখে বরকল উপজেলায় সমবায় সমিতির নেতৃবৃন্দকে ভবিষ্যতে আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবর্তন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা।

এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন ও বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।