শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

লামায় বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

১৫৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ি আশ্রয়ন প্রকল্প এলাকার পাশে মোস্তফা গ্রুপের বাগান সংলগ্ন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশের কোনো পরিচয় মেলেনি।

স্থানীয় হিল ভিডিপি সদস্য মোঃ রফিক ও হাফিজ উদ্দিন জানান, লামা সুয়ালক রোডের গজালিয়া মোস্তফা গ্রুপ রাবার বাগানের পাশে জঙ্গলে লাশটি পড়ে ছিল। লাশ পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের গায়ে কোন কাপড় নেই। মরদেহটি পুরুষ মানুষের এটা বুঝা যাচ্ছে। লাশের পাশে একটি বার্মিজ লুঙ্গি পাওয়া গেছে। সেই থেকে ধারণা করা হচ্ছে লাশটি কোন উপজাতি লোকের হতে পারে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোস্তফা গ্রুপের বাগানের পাশে অজ্ঞাত ব্যক্তির পঁচা ও গলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তর জন্য শুক্রবার সকালে বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।