শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

দীঘিনালায় অবরোধের ৩য় দিনেও যানচলাচল স্বাভাবিক; কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী

১৬৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়েত ইসলামের ডাকা ৩দিনের অবরোধের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় যানচলাচল স্বাভাবিক ছিলো। তবে অবরোধের দীঘিনালা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।

এদিকে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটকসহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, বিজিবি, আনসার ও গ্রামপ্রতিরক্ষা কঠোর অবস্থান রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে হাট-বাজার, সড়কে মোড়ে পুলিশ- আনসার-গ্রামপ্রতিরক্ষা বাহিনী(ভিডিপি) সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া বিজিবি‘র ভ্রাম্যমান টহল স্বার্বক্ষনিক মোতায়ন ছিল।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা খুব একটা দেখা যায়নি, ছিলোনা প্রতিদিনের চিরচেনা যানযটও। বেলা বাড়ার সাথে সাথে বাস-স্টেশন, বোয়ালখালী, থানা বাজার, কবাখালি ও মেরুং সহ বিভিন্ন এলাকায় ইজিবাইক, সিএনজি ও মাহিন্দ্র সহ স্থানীয় যানচলাচল বাড়তে দেখা যায়। এছাড়াও যাতায়াত করছে সাজেকের পর্যটকবাহী গাড়িগুলো।

এদিকে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটক সহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ করা যায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং সাজেকগামী পর্যটক সহ স্থানীয় জননিরাপত্তার কথা চিন্তা করে সড়কে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।