শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

গৌতম স্মৃতি বৌদ্ধ বিহারে ১৭তম কঠিন চীবর দান

৪৯৬

॥ দেবদত্ত মুৎসুদ্দী ( গোপাল) ॥

রাঙ্গামাটিতে গৌতম স্মৃতি বৌদ্ধ বিহারে পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় আচার আচরন পালনের মধ্যে দিয়ে গৌতম স্মৃতি বৌদ্ধ বিহারে ১৭ তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বিলাইছড়ি পাড়া গৌতম স্মৃতি বৌদ্ধ বিহারে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, আকাশ প্রদীপ দান, পিণ্ডু দান, কল্পতরু দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

বিজ্ঞান্তর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য ভিক্ষু কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধা লংকার মহাথের, গৌতম স্মৃতি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শান্ত লংকার থেরসহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুরা উপস্থিত ছিলেন।

এসময় ধম্মকৃতি মহাথেরোর সভাপতিত্বে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক শিক্ষক তপন কান্তি বড়ুয়া, অসিম চাকমা, অনুরুদ্ধ চাকমা সাবেক বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক চিরজ্যোতি বড়ুয়া( বাবু) প্রমুখ।

প্রধান পূণ্যার্থী রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, আমাদের সকলের মত আদর্শ রাজনৈতি আলাদা আলাদা হতে পারে কিন্তু এ পূর্ণ অনুষ্ঠানে আমরা সবাই পূণ্যের জন্য এক ধর্মই আমাদের একত্রিত করেছে। আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে।

দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শতশত পূর্ণ্যার্থীর পদচারনায় বিহার প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠে।