শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার

১৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক উপজাতি ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার চৌধুরীছড়াস্থ ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে কাপ্তাই উপজেলার চৌধুরীছড়াস্থ কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যৌথভাবে নিহতের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে উদ্ধারকৃত মরদেহের এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।