শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

বরকলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

৭১

॥ বরকল উপেজলা প্রতিনিধি ॥

”উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনামুক্ত জীবন গড়ি ” – এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে পানি বিশুদ্ধিকরণ পাউডার, ধর্মীয় প্রতিষ্ঠানে সাবান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

বক্তারা বলেন স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই সচেতনতার বিষয়টি শহর থেকে গ্রামাঞ্চলে বজায় রাখতে হবে। যাতে পানিবাহিত, মলবাহিত রোগ এবং করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থাকতে পারে।

বক্তরা আরও বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।

এসময় বরকল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা,সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কিরণ জ্যোতি চাকমা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক স্নেহ চাকমা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের পানি বিশুদ্ধিকরণ পাউডার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাধারণ সম্পাদকদের মাঝে সাবান বিতরণ করা হয়।