শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে জুরাছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ

১৪২

॥ স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ হয়েছে জুরাছড়িতেও। সোমবার বিকাল ৪টায় জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলাপরিষদ বিশ্রামাগাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যক্ষাবাজার ঘুরে এসে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে এসে প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা বলেন, গতকাল রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করেন। অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা, যুবলীগ সভাপতি রিকো চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।