শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

বাঘাইছড়িতে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ও সেবাকার্যক্রম উদ্বোধন

১৫৫

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ও জনসচেতনতামূলক সভার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আক্তার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন বলেন, বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সকল ক্ষেত্রেই স্মার্ট সেবাকার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। যার দ্বারা গতিশীলতা পাবে জনসেবা, প্রশাসনিক, দাপ্তরিক সহ সকল কার্যক্রম। এছাড়াও স্মার্ট ভূমিসেবা সপ্তাহের মাধ্যমে সবাইকে স্মার্ট ভূমিসেবা গ্রহণ করার কথা বলেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত সকলের মাঝে ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্মার্ট ভূমি সেবার অংশ হিসেবে, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ পেতে ও অভিযোগ জানানো সহ ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার, হেডম্যান।

এ সময় উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।