শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

১৪৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবাল (২২ মে) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের যৌথ উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিনসহ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।