শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

১৩৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকালে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যেগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস হুমায়ুন মোরশেদ খানের সভপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ ফরাজী সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তরা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ রাজপথে প্রস্তুত আছে ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে বলে।