শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাপ্তাইয়ে আ’লীগের বিক্ষোভ

১৪৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (২২মে) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বড়ইছড়ি সদরে বিক্ষোভ সমাবেশ করা হয়।

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ কর্ত্কৃ প্রকাশ্য মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করায় এ সমাবেশ করা হয়। কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, স্বপন বড়ুয়া ও কাজী মাকসুদুর রহমাম বাবুল, যুগ্ম সম্পাদক আবুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিসিংপ্র মারমা, মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ সহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন।