শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটিতে ফ্রী চক্ষু চিকিৎসা ও রক্তদান কর্মসূচি

১৪৪

আরিফুর রহমান

রাঙ্গামাটিতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)’র রাঙ্গামাটি সদর দায়রা শাখার আয়োজনে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প, জ্ঞান ভান্ডার পাঠাগার উদ্বোধন ও রাঙ্গামাটি দায়রা শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের আলম ডক ইয়ার্ড এলাকায় আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (র)’র পৃষ্ঠপোষকতায় এসকল কার্যক্রমের উদ্বোধন করেন, আওলাদে রাসুল, নায়ের সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (র)।

এ কার্যক্রমে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ব্যবস্থাপনা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সহযোগিতা করে।

এসময় শাহ্ এমদাদীয়া রাঙ্গামাটি শাখার পক্ষে মোঃ গোলাম রহমান জানান, রাঙ্গামাটিতে নতুন দায়রা শাখা উদ্বোধন উপলক্ষে এ সকল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনব্যাপী এই ফ্রী চিকিৎসা ও রক্তদান কর্মসূচি চলবে।