শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

কবরস্থানের জমি বেদখলের অভিযোগে ২ সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৫৯

।। নিজস্ব প্রতিবেদক।।

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রভাবশালী চক্র কর্তৃক কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগে ২ সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।

রবিবার সকালে শহরের ক্যাফে দাওয়াত রেস্তোরাঁয় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, আউয়াল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুস সামাদ কাজী, মাকুসুদুর রহমান, মোঃ তালিব প্রমূখ।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে আব্দুল রাজ্জাক ও রিয়াজ উদ্দিন এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যহার করে সাধারণ মানুষের জমি দখল করে আসলেও তাদের হাত থেকে কবরস্থানের জায়গাও রক্ষা করা যাচ্ছে না। কবরস্থানের জায়গা দখল করে সেখানে থাকা গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এমনকি আদালত গ্রামবাসীর পক্ষে রায় দিলেও দুই ভাই তা অমান্য করে চলছেন। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে মামলার হুমকি দেয়। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সমাধান না পাওয়ায় এই সংবাদ সম্মেলন।

এসময় গ্রামের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা কমনা করেন। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।