শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাটিরাঙ্গায় গাঁজা সহ আটক ১

১১৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার (২১ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিনব কায়দায় আম, কাঁঠালের বস্তায় করে মাদক পাচার করছিল এমন গোপন সূত্রের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মোঃ জাকারিয়ার নির্দেশনায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে আম, কলা, কাঁঠালের বস্তায় থাকা তিনটি পেকেট থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলম (৩০) কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শফিউল কড়াইল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহাআলমের ছেলে। সে পেশায় ওই এলাকায় চা দোকানদার।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।