শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটিতে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রশিক্ষণ উদ্বোধন

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা ভাইরাসের এই বৈশি^ক মহামারীর সময়ে সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সোমবার (১৯ অক্টোবর) সকালে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপর ৪দিনের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (সিসি) ডাঃ বেবী ত্রিপুরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ লেনিন তালুকদার এবং ডিপিও ডাঃ মোহাম্মদ আশিক হাসান জিকো।

প্রশিক্ষণে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা কেন্দ্রের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ট্রায়াজ ব্যবস্থাপনা, আদর্শ সতর্কতামূলক পদক্ষেপ, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা এবং পিপিই এর যৌক্তিক ব্যবহার, বৈশি^ক কোভিড-১৯ মহামারীকালীন সময়ে এমসিআরএএইচ সেবা ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়গুলি অন্তর্ভুক্তি আছে।