শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কাপ্তাই হ্রদে বিজয় উল্লাসে নৌকার মাঝিরা

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা। রবিবার (১৮ অক্টোবর) বিকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই হ্রদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

বিশেষ অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর পিপিএম সেবা, পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন (যুগ্মসচিব) আশীষ কুমার বড়ুয়া, সদস্য পরিকল্পনা (উপসচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)সহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের উদ্ধর্তন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। ইভেন্টগুলোর মধ্যে নৌকা বাইচ প্রযোগিতায় সর্বমোট বিভিন্ন ইভেন্টে পুরুষ ও মহিলা প্রতিযোগী দলের সংখ্যা ৪৪টি। তম্মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১৫টি দল, মহিলা কায়াক প্রতিযোগিতায় ১৭টি দল, পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ৭টি দল এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৫টি দল অংশ গ্রহণ করেছে। নৌকা প্রতিযোগিতায় পুরষ সাম্পানে ১ম স্থান অধিকার করেছেন জলন্ত ত্রিপুরা। মহিলা কায়াক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন তাপসী চাকমা। পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে যুবরাজ ত্রিপুরা ও তার দল। মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে আলো ত্রিপুরা ও তার দল। রাঙ্গামাটি সদর ও দুর্গম এলাকা হতে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।