শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটি শহরের বনরুপায় অপ্পো ও রিয়েলমি‘র শো-রুমের শুভ উদ্বোধন

১১৮

॥নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরুপায় মোবাইল ব্র্যান্ড অপ্পো ও রিয়েলমি‘র শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে রাঙ্গামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরুপা আলিফ মার্কেটের ১ম তলায় ফিতা ও কেক কেটে এ শো-রুমের শুভ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি পৌর সভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আবু সৈয়দ, মোবাইল ব্র্যান্ড অপ্পো’র ন্যাশনাল ম্যানেজার সাল্লাউদ্দিন কাদের, মোবাইল ব্র্যান্ড অপ্পো ও রিয়েলমি‘র শো-রুমের স্বত্তাধিকারী মহিউদ্দিন চৌধুরী রিমন ও পার্টনারশীপ মো: শহিদুল ইসলাম প্রমুখ।

শো-রুমের স্বত্তাধিকারী মহিউদ্দিন চৌধুরী রিমন জানান, ‘স্মার্টফোন ও নতুন প্রযুক্তি সম্পর্কে গ্রাহকদের কাছে তুলে ধরা ও স্মার্টফোন বাজারে স্থান করে নেওয়ার লক্ষ্য আমাদের। বাজারে নিজেদের প্রসার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা ও বিক্রয়োত্তর সেবা, প্রতিটি বিষয়ের উপর সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ফোন কেনার পর নির্দিষ্ট সময় পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে পাওয়া যাবে।