শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

দীঘিনালায় অপহরণের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা

৪৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

দীঘিনালা উপজেলায় পাহাড়ি তিন ব্যক্তিকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে অপহৃত রাজলক্ষ্মী চাকমার স্বামী রণ জ্যোতি চাকমার পিতা ধর্ম দাশ চাকমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে দানবীর চাকমাকে (৬৮০ প্রধান আসামী করে মোট ৫ জনের নামে উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ধর্ম দাশ চাকমা জানান, প্রতিবেশী দানবীর চাকমার সাথে ভূমি বিরোধ ছিলো। অন্যদিকে দানবীর চাকমার স্ত্রী তৃপ্তি চাকমার বড় ভাই ইউপিডিএফ-প্রসিত এর বড় নেতা। গত রবিবার দুপুরে স্থানীয় কার্বারী প্রণয় চাকমার মুঠোফোনের মাধ্যমে তাদের

বাবুছড়া ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকেই তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর তাদের কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজহারে ৫জনকে তদন্ত করে খতিয়ে দেখা হবে।