শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা

দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া স্কুল এন্ড কলেজ উদ্বোধন

৩৯

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়ন এর মধ্যে বানছড়ায় দীঘিনালা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথির আলহাজ্ব মুহাম্মদ কাশেম বলেন, স্কুল কলেজ শিক্ষা বিস্তার ও জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ শিক্ষিত জনশক্তি গড়ে উঠবে। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন ও পাহাড়ে মান সম্মত শিক্ষার পাশাপাশি সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সভাপতির বলেন, দক্ষ শিক্ষক- শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার নব কমল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ্ আল- মামুন, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ও জীব কান্তি চাকমা।

এতে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংবাদিক পলাশ বড়ুয়া প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।