শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে চার সন্তানের জননীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

৯৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমাবর (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়, অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্য আবদুল করিম’র স্ত্রী ও চার সন্তানের জননী সেলিনা বেগম (৫০) মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিমপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসাবাস করে আসছিলেন। পারিবারিকভাবে তাদের সংসারে কোনো প্রকার মতানৈক্য না থাকলেও আনসার সদস্যের (আবদুল কমির) অবসরকালীণ টাকায় জমিজমা বর্গা চাষের লভ্যাংশ ও আয়ের বেশির ভাগ তার ভাইদের মাঝে বন্টন করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান ছিল। যার ফলে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে স্বামীর অজান্তে ঘরের পেছনের আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনচারুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।