শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে গাঁজাসহ আটক ১

৪৫

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সাত্তার (৫৮)। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়া’র সন্তান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে ওসি মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে আসামীর নিজ বাড়ি থেকে ৫৪০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে পূর্বের আরো ৪টি মাদক মামলা রয়েছে। সে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অত্র থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।