শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯৬

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে থানচি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠানে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লি পাল-পুরোহিত ফাদার শীতল রোজারিও সিএসসি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি।

এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্যে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি বলেন, লেখাপড়া পাশাপাশি খেলা ধুলা করা একজন শিক্ষার্থী দায়িত্ব পড়ে, তবে শুধু খেলাধুলা জন্য নয়। বাঙালি আদিবাসী বিভেদ নয়, আমি বাংলাদেশী এটি আমাদের বড় পরিচয়। আমাদের সবাইকে সুশিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ স্বপ্ন পূরণ হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফাদার সমীর রোজারিও, সিএসসি, সহকারী পাল-পুরোহিত বলিপাড়া মিশন, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি প্রমুখ। এছাড়াও বলিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ৭নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অংসিংম্যা মারমা, কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল এস এমন সি সদস্য ও ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরাম রাফায়েল ত্রিপুরা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।