শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী প্রদান

৫২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলাধীন গভামারা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করে।

রবিবার (৫ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গভামারা এলাকার মোঃ জহির (৫০) উদ্দিন’র বাড়িতে গিয়ে উক্ত মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, আটা, লবণ ও সয়াবিন।

এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাহবুবুল বারী বলেন, পার্বত্যঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন রক্ষার পাশাপাশি অত্র এলাকায় বসবাসরত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আগামীতেও সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।