শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

১১২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(০৫ফেব্রুয়ারি)সকালে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এসে শেষ হয়। আলোচনা সভার শুরুতে জেলা শিল্পকলী একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসার সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগি অধ্যাপক (অব.) মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উ থোয়াই চিং, খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. জয়নাল আবেদিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক চাইহ্লাউ মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা।

এসময় জেলা আওয়ামীলীগের নেতা ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক নুরুল আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদক/প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, উন্নত জাতি বিনির্মানে শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সরকার মাতৃভাষার উপর গুরুত্ব দিয়ে আলাদা পাঠ্যবই প্রকাশ করেছেন। আগামীতে লাইব্রেরির জন্য বই ক্রয়, ক্রীড়া চর্চার জন্য সামগ্রী ক্রয় সহ সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়নে সর্বদা পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এসময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মৌখিক আবেদনের প্রেক্ষিতে শহীদ মিনার নির্মাণের আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী এবং জেলার নিবন্ধিত বেসরকারি তিনটি শ্রেষ্ঠ পাঠাগারকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।