শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান

৭৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়িতে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সিন্দুকছড়ি জোনের পক্ষে উক্ত শিক্ষা সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান করেন বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাশনুর ইসলাম। সহায়তা প্রদানকালে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারি শিক্ষক শ্যামা চরণ রুদ্র, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম রসুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষকের হাতে অনুদানের অর্থ হিসেবে নগদ ১৫ হাজার টাকা ও উক্ত প্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও পেয়ারা বেগম নামের একজনকে স্কুলে ভর্তি ও বই কেনার জন্য নগদ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে নাগরিক পরিষদ’র মেজবাহ উদ্দিন’র চিকিৎসা বাবদ পরিবারকে নগদ ৩ হাজার টাকা, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে হাসিনা আক্তারকে একটি সেলাই মেশিন ও মোঃ আনোয়ার হোসেনকে ঢেউটিন প্রদান করা হয়।