শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মহালছড়িতে স্কাউট দলকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

৪৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

বুধবার সকালে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল একাদশ জাতীয় স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের জন্য মহালছড়ি সরকারি স্কুলের স্কাউট দলকে মহালছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া স্কাউট দলকে উদ্দেশ্য করে বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

জোন অধিনায়ক আরও বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে। মহালছড়ির শিক্ষক মহল ও প্রগতিশীলরা জোনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।