শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

পানছড়িতে বাজার উন্নয়ন কমিটির আহ্বায়ক কমিটি গঠন

৪৮

॥ মো:ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর বাজার উন্নয়ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন নির্বাচন কল্পে এক আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় সদর ইউপি মিলনায়তনে ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে ব্যবসায়ীদের সমম্বয়ে আলোচনাক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, বাজার চৌধুরী ইখিন চৌধুরী , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব , বিশিষ্ঠ ব্যবসায়ী আহাম্মদ ছৈয়দ , মনির হোসেন, মোহাম্মদ হোসেনসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য ,পানছড়ি বাজার উন্নয়ন কমিটির মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, বাজার ব্যবস্থাপনা ও কৃষক-ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক সভায় বারবার তাগাদা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর ২০২২তারিখের মাসিক উপজেলা আইনশৃঙ্খলা সভায় বাজার উন্নয়ন কমিটি বিষয়ে জোড় দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বাজার উন্নয়ন কল্পে ৯০ কার্য দিবসের মধ্যে নতুন কমিটি গঠন করে দেওয়ার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মোমিন কে আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠিত হয়।