শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সম্মেলন

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দীপংকর তালুকদার এমপির হাতকে আরো শক্তিশালী করতে এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন উপজেলা সমূহে ফেব্রুয়ারির ১ম সপ্তাহে সম্মেলন ও ১৫দিনের মধ্যে পৌর শাখার বর্ধিত সভা করার নির্দেশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- জেলার সহ-সভাপতি মোখলেছুর রহমান মানিক, অ্যাড. তোষণ চাকমা, মাসুদ, মুন্না, সহ-সাধারণ সম্পদক লিটন বড়ুয়া রাশেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ও কার্তিক দেসহ জেলার নেতৃবৃন্দ।

জরুরী সভায় সকলের সিদ্ধান্তক্রমে আগামী ফেরুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৫টি উপজেলায় সম্মেলন সম্পন্ন করাসহ আগামী ১৫দিনের মধ্যে রাঙ্গামাটি পৌর শাখার বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।