শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

খাগড়াছড়িতে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে

৫৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

সারাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। শিশু-বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। কয়েক মাস ধরে দেশে শিশু ও নারী নির্যাতন অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এর আগে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিাছিল বের করলে মূল সড়কে উঠার আগে গণপূর্ত কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের চরম বাকবিতন্ডার পর মিছিলটি সামনের দিকে অগ্রসর হলে আদালত সড়ক এলাকায় আবারও বাধার মুখে পড়ে।
পরে সেখানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও সাংগঠনক সম্পাদক আব্দুর রব রাজা।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোওয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমূখ।