শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

নিরাপত্তাহীনতায় ভুগছে স্ত্রী জোছনা

মামলার ৯ বছর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি স্বামী ওসমান

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

স্বামী ও দেবরদের প্রতিনিয়িত প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা মোঃ ওসমানের স্ত্রী ও ৪ সন্তানের জননী জোছনা আক্তার। আইনী কোন সহায়তা না পাওয়ায় তাদের হুমকিতে দীর্ঘ ৪ বছর পালিয়ে বেড়াচ্ছেন জোছনা আক্তার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কাপ্তাই প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জীবনের নিরাপত্তা ও হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনে জোছনা আক্তার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়েছে, তিন মেয়ে ও এক ছেলে থাকা শর্তেও তার অনুমতি ছাড়া দু’টি বিয়ে করেছে স্বামী ওসমান। এছাড়াও অনেক মেয়েদের সঙ্গে অবৈধ সর্ম্পক আছে এবং জোছনাকে প্রতিনিয়িত শারীরিক অত্যাচার করত । তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২০১১ সালে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন জোছনা। মামলার পর থেকে স্বামী ওসমান, দেবর মোঃ রফিক, মোঃ হানিফ ও ইসমাইল প্রতিনিয়িত প্রাণনাশের হুমকি দিতে থাকে। প্রাণের ভয়ে দীর্ঘ ৪ বছর পালিয়ে বেড়াচ্ছে জোছনা আক্তার।

লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়েছে, ২০ লক্ষ টাকার প্রস্তাবকৃত ‘নিকাহ নামা’য় তার ভরণপোষণ সঠিকভাবে প্রদান করার অঙ্গীকার থাকলেও দীর্ঘদিন যাবত স্বামী ওসমান তার ও সন্তানদের ভরণপোষণ দিচ্ছে না। ৯ বছর আগে দায়ের করা মামলায় ওয়ারেন্ট হলেও এখনো পর্যন্ত ওসমানকে গ্রেফতার করেনি পুলিশ। তাই জীবনের নিরাপত্তা জন্য এবং হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান জোছনা আক্তার।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জোছনা আক্তারের দুলাভাই মোঃ হেলাল উদ্দিন, ছোট ভাই বাদশা হাওলাদার প্রমূখ।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আসামীর বর্তমান ঠিকানা চিহ্নিত করতে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে। খুব শীঘ্রই ওয়ারেন্ট ভুক্ত আসামী ওসমানকে আটক করা হবে বলে তিনি জানান।