শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রসেনার মানববন্ধন

৮৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে,রাঙ্গামাটি জেলার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৮্অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ধর্ষণ ও বলৎকার মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষক ও বলৎকারীদের শাস্তি ফাঁসি চাই, এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন করে ছাত্রসেনার নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের কোন দল বা ধর্ম থাকতে পারে না। তাই ইসলামী আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষণকারীদের সবার সামনে শাস্তি দেওয়ার জোর দাবি জানান বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ছাত্রসেনার সভাপতি ইসমাইল হোসেন মুন্না,সহ-সভাপতি মুহাম্মদ আবদুর রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ তারেক আজিজ, রাঙ্গমাটি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর শাখার আহবায়ক মোঃ রায়হান উদ্দিন, জেলা যুবসেনার অর্থ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।