শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

জুরাছড়ি উপজেলার চার ইউনিয়নে সোলার এবং ঢেউটিন বিতরণ

১২২

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

আওয়ামীলীগ কখনো শান্তি চুক্তি বিরোধীতা করেনা, বরং চুক্তির সময়কার একটি পক্ষ বিরোধীতা করে লংমার্চ করেছিলেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। সোমবার (২৮নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবায়নে জুরাছড়ি উপজেলাধীন চার ইউনিয়নে উপকার ভোগীদের মাঝে সোলার এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, ইউপি সদস্য পল্লব দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কৃষ্ণ মোহন চাকমা প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের সকলে সহমর্মিতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। আওয়ামলিীগ সরকার চুক্তি করেছে, এ সরকার ছাড়া অন্য কোন সরকার চুক্তি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবে না বরং তারা বিরোধীতা করবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীপংকর তালুকদারকে আবারো নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা কে নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য এলাকার জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।

এসময় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে, তাই যারা তৎকালীন সময়ে চুক্তির বিরোধিতা করেছিলেন তারা আবার আগামীতে ছুটে আসবে ভোটের জন্য। চুক্তির বিরোধিতাকারীরা ক্ষমতায় আসলে দেশের কোন উন্নয়ন হবেনা নিজেরা লুটপাট করে খাবে এমনটাই সমালোচনা করেন বক্তারা।