শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আলীকদম বাজারে সেনাজোনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৬৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম বাজারে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান, পিএসসি’র নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোঃ সোয়াইব উপস্থিত ছিলেন।

সোমবার (২৮নভেম্বর) সকাল সাড়ে দশটায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন জোন কমান্ডার।

এ সময় আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি বলেন, আলীকদম বাজারে প্রায় সময় ময়লা-আবর্জনা পড়ে থাকে। পরিস্কারের উদ্যোগ নেওয়া হয় না। আমরা যদি সবাই পরিস্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে থাকি তবে সুন্দর, স্বাস্থ্যকর আলীকদম উপজেলা গঠন করা যাবে। এ কাজে তিনি স্থানীয় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। এরপর তিনি একটি র‌্যালীর মাধ্যমে বাজার পরিস্কারের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। পরে জোন কমান্ডার ও ইউএনও’র নেতৃত্বে আলীকদম বাজারের বিভিন্ন গলিপথ পরিস্কার করেন। এ সময় তাঁরা নিজেরাই রাস্তার ময়লা কুড়িয়ে ঝুড়িতে রাখেন। তাঁদের সাথে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও সাংবাদিকরাও বাজারের ময়লা পরিস্কারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বান্দরবান বাজার ফান্ড প্রশাসনের অধীন আলীকদম বাজার ১ম শ্রেণির মর্যদাপ্রাপ্ত একটি ‘সরকারি বাজার’। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বাজার ফান্ডের তদারকির বাইরে রয়েছে এ বাজারটি। বাজার ফান্ডের ম্যাপ, প্লট ও স্টল বরাদ্দপত্রের চৌহদ্দির বাইরে গিয়ে ব্যবসায়ীরা বাজারের গলিপথ দখলের প্রতিযোগিতায় নেমেছে। এতে সংশ্লিষ্ট বাজার চৌধুরী সম্পূর্ণ উদাসীন রয়েছে বলে অভিযোগ রয়েছে।

বাজারের দীর্ঘ কয়েক দশকের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সমর রঞ্জন বড়ুয়া জানান, আলীকদম বাজারের গলিপথ শেষে ডাষ্টবিন ছিল আগে। এখন নেই। অবৈধভাবে সেসব ডাষ্টবিন প্লট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাজার চৌধুরৗ ও ব্যবসায়ীদের কার্যকর মনিটরিং না থাকার কারণে আলীকদম বাজারের অলিগলি প্রায় সময় ময়লার ভাগাড়ে পরিণত হয়। এর ফলে পুঁতিময় দুর্গন্ধে এবং অস্বাস্থ্যকর ভাবে বাজারের আভ্যন্তরীণ পরিবেশ দূষিত হয়।

সম্প্রতি সময়ে আলীকদম সেনা জোনের অধিনায়কের নজরে আসলে তিনি বাজারের গলিপথের অবৈধ দখল উচ্ছেদ এবং ময়লা পরিস্কারের বিষয়ে উদ্যোগ নেন। এ ধারাবাহিকতায় জোন কমন্ডারের নেতৃত্বে ইউএনও, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বাজারের ময়লা পরিস্কারে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।

গত প্রায় একসপ্তাহ ধরে বাজার গলিপথ দখল মুক্ত করাসহ বাজারগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে জোনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বাজারের কিছু ডাষ্টবিন, বাজারের সরকারি স্থাপনা অবৈধভাবে প্লটে রূপান্তর এবং দখলদারের কবলে রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জোন কমান্ডর ও ইউএনও’র কাছে অভিযোগ করেন।