শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

আলীকদমে ম্রো ছাত্রাবাসে সেনা জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

৪৬

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় মুরুং কল্যাণ ছাত্রবাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় আলীকদম জোনের অধিনায়ক স্ব-পরিবারে ছাত্রাবাসটি পরিদর্শন করেন। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পড়ালেখা, থাকা খাওয়ার বিষয়ে নানান সুবিধা-অসুবিধার কথা শোনেন।

ছাত্রাবাস পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণের সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি বলেন- মুরুং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে সেনা জোন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হলে পাহাড়ে শিক্ষার আলো জ্বালবে। স্কুলজীবন শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভাল চাকরি করে যখন নিজের যোগ্য স্থানে বসবে, তখন আমি তথা আলীকদম জোন সার্থক হবে। ছাত্রাবাসটি পরিদর্শনকালে জোন কমান্ডারের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।