শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মানিকছড়িতে অগ্নিকান্ডে দিন মজুরের বসতঘর পুরে ছাই! ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৪৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলাধীন গাড়ীটানা এলাকায় অগ্নিকান্ডে মোঃ মইনুল হোসেন মাসুম ও রোকেয়া বেগম দম্পতীর বসত ঘর পুরে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধা পোনে ৭টার দিকে উপজেলাধীন যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন জানান, মইনুল হোসেন মাসুম ও রোকেয়া বেগম স্বামী-স্ত্রী দুজনেই দিন মজুরের কাজ করে সংসার চালাতেন। মইনুল দিন মজুর ও স্ত্রী রোকেয়া চাবাগানের চা শ্রমিকের কাজ করার পাশাপাশি অন্যের বাড়িতে রান্নাবান্না করতেন। অভাবের সংসারে দুজনার আয়েই তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মাহমুদ’র পড়াশোনার খরচ ও সংসারের খরচ চালাত। প্রতিদিনের ন্যায় আজও কাজ থেকে ফিরে মাসুম বাজারে যান এবং স্ত্রী রোকেয়া অন্যের বাড়িতে রান্নাবান্নার কাজে যান। তারা কেউ বাড়িতে না থাকা অবস্থায় হঠাৎ রান্না ঘর থেকে আগুন লেগে দ্রুত তা থাকার ঘরসহ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তীরা আগুনের লেলিহান দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়ায় ঘরের সব কিছু পুরে ছাই হয়ে যায়। এতে তার ঘরে থাকা সৌর বিদ্যুৎসহ প্রয়োজনীয় সকল মালামাল পুরে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় কোনো নেতৃবৃন্দ ঘটনাস্থলে যাননি। সর্বস্ব হারিয়ে এখন অন্যের বাড়িতে উঠেছে মইনুল হোসেন মাসুম ও রোকেয়া দম্পতী।