রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চুরি, ডাকাতি, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (২৮জুলাই) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান। সভায়, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, মেডিকেল অফিসার আর এম ও ডা, নাজিম উদ্দীন, রাজস্থলী থানা উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামান চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান, জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, হেডম্যান প্রেমা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, প্রকল্প কর্মকর্তা আল হেরা মাসুম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার
সহ কমিটির সদস্যসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে আরও আন্তরিক ও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক,সার বীজ মনিটরিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।