শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলে

খাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
“কৃষিই সমৃদ্ধি” কৃষি উন্নতি ধারণ করে ২৬-২৭ অর্থ বছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুলাই) দুপুরের দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, সাম্প্রতিক বন্যায় রোপা আমন বীজতলা স্থাপনকারীরা ক্ষতিগ্রস্থ হয়েছে চরমভাবে। তাই ক্ষতি পষিয়ে নিতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি উপসহকারী মোঃ শামীমুল আরবার এর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও জ্ঞান জ্যোতি চাকমা, মেরুং ইউনিয়ন (উত্তর) শাখার বিএনপির সভাপতি মোঃ ইউনুছ প্রমূখ।
আলোচনা সভা শেষ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে অতিথিবৃন্দরা আমনের বীজ (বারি-২২) ক্ষতিগ্রস্থ ৩শত কৃষকেদের মাঝে প্রদান করেন।