শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

কাপ্তাইয়ে কচুরিপানা যানজট অপসরণে ৪০দিনের কর্মসূচি

৬২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে আপস্ট্রিম জেটিঘাটে কচুরিপানা যানজট অপসরণে ৪০ দিনের কর্মসূচির ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার (২৬নভেম্বর) সকাল ১০টায় আপস্ট্রিম জেটিঘাট কচুরিপানার যানজট অপসারণ কর্মসূচি উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

দীর্ঘদিন যাবৎ কাপ্তাই হ্রদের জেটিঘাট আপস্ট্রিম এলাকায় কচুরিপানা যানজটের ফলে সকল ধরনের ব্যবসা- বাণিজ্য বন্ধসহ দুর্ভোগ পোহাতে হয়েছিল। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে এ যানজট অপসারণের ব্যবস্থা নেয়া হয়। ২০২২-২৩অর্থ বছরের ৪০দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান মাধ্যমে এ কচুরিপানা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ৪০দিনের কর্মসূচির অতি দরিদ্রদের কর্মসংস্থানের মাধ্যমে কাজ করানো হচ্ছে। কচুরিপানা অপসারণের জন্য ১০৫জন নারী পুরুষ একযোগে কাজ করছে। ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, এ কাজের মাধ্যমে কিছুটা হলেও মানুষের কষ্ট লাগব হবে। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসানসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।