শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দীঘিনালায় জুনুতি ত্রিপুরা ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন

৪৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খেলাধূলা মানুষের মন ও শারীরিক মানসিক বিকাশ ঘটায়। খাগড়াছড়ি দীঘিনালায় জুনুতি ত্রিপুরার স্মৃতি ধারন করে জুনতি ত্রিপুরা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে দীঘিনালা ক্রিকেট একাডেমি আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, খাগড়াছড়ি ট্রাক মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জসিম।

টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জুনুতি ত্রিপুরার সন্তান শিক্ষক কার্তিক ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল, টুর্নামেন্টের সদস্য সচিব বি আহমেদ রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. এরশাদ ও টুর্নামেন্টের সদস্য কামরুজ্জামন সুমন।

এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। উদ্ধোধনী খেলায় ইয়াং স্টার স্পোটিং ক্লাব, বাঙালি পাড়া এবং বাবুছড়া নাইট রাইডার্স অংশ নেয়।