শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের ধলিয়া খালের সেতুর নিচ থেকে মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। তদন্তে দেখা যায়, সেতুর পাশের বাসিন্দা হামিদ নিজের বাড়িরর কাজে ব্যবহারের জন্য সেতুর নিচের অংশ থেকে মাটি উত্তোলন করেছেন। পরে তাকে একই দিন সকাল ১১টার মধ্যে উত্তোলিত মাটি পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী তিনি শ্রমিক নিয়োজিত করে উত্তোলিত মাটি সেতুর নিচে আগের স্থানে ফিরিয়ে দেন।

একই সাথে এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে। অভিযানের সময় মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া বলেন, পরিবেশ ধ্বংস করে পাহাড় বা মাটি কাটার এ ধরনের অবৈধ কর্মকান্ডে বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।