শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে সশস্ত্র চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। তবে এ ঘটনায় উভয় পক্ষের কেউ হতাহত হয়নি বলে বিজিবি ও পুলিশ সুত্র জানায়।

গত সোমবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে ভারত সীমান্ত-সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ নিয়ে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

বিজিবি সুত্র জানায়, যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গভীর রাতে সীমান্ত এলাকায় টহলরত একটি দল চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দেয়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বিজিবির ওপর আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতি বুঝে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে চলা এই গোলাগুলির পর চোরাকারবারীরা পালিয়ে যায়। ঘটনায় কোনো পক্ষের কেউ আহত বা নিহত হননি।

যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক জানান, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারন্ড ও মাদক চোরাচালানের সম্ভাব্য পথগুলো চিহ্নিত করে বিজিবি নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।