শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় টিমে দীপংকর তালুকদার

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশনায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যক্ষেণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। যার ফলে সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা আরো বৃদ্ধি পাবে। ৮টি বিভাগীয় টিমের মধ্যে রয়েছে,রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ।

শনিবার (৩ অক্টোবর) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে এক বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রেস বিফ্রিংয়ে এসব টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন।

এরমধ্যে চট্টগ্রাম বিভাগীয় টিমের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি, নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার।

চট্টগ্রাম বিভাগীয় টিমে যারা রয়েছেন, টিম সমন্বয়ক আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদ মাহবুব উল-আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। টিমে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শখ ফজলুল করিম সেলিম এমপি, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, নুরুল ইসলাম নাহিদ, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সদস্য দীপংকর তালুকদার এমপি।