শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

দেশে চালু হলো ফেসবুক ‘রিলস’

২০৬

॥ পাহাড়ের সময় ডেস্ক ॥

বাংলাদেশে চালু হয়েছে ফেসবুকে ‘রিলস’ ভিডিও তৈরির সুবিধা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে এ সুবিধা চালু হলেও দেশে এতদিন এটা ছিল না। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে দেশের কনটেন্ট নির্মাতারা এখন ফেসবুকে রিলসের ভিডিও তৈরি করে পোস্ট করতে পারবেন। রবিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফেসবুক রিলস সুবিধা চালুর ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

এ প্রসঙ্গে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটের পরিচালক জর্ডি ফরনিস বলেন, ‘বাংলাদেশে ইনস্টাগ্রাম রিলস চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীরা এখন আরও বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন। কনটেন্ট নির্মাতারাও নতুন দর্শকদের কাছে নিজেদের ভিডিও উপস্থাপন করতে পারবেন। রিলস বাংলাদেশি ফেসবুক কমিউনিটির জন্য সৃজনশীলতার একটি নতুন পথ খুলে দেবে।

মেটার এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ফেসবুক ব্যবহারের অর্ধেক সময়ই ভিডিও দেখেন ব্যবহারকারীরা। আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ সংস্করণে রিলস ভিডিও দেখার সুযোগ থাকায় এটি ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে।

এদিকে গত আগস্টেই বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের জন্য ইনস্টাগ্রাম রিলস চালু করে মেটা।