শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

কিশোর 

৩

|| লায়ন মোঃ গনি মিয়া বাবুল ||

 

কিশোর বয়স স্বপ্নময়,

থাকুক  মুখে হাসি,

বই খাতা আর খেলাধুলায়

জীবন হোক খুশি।

কেন তবে পথ হারিয়ে

অন্ধকারে যায়?

মাদক অস্ত্র গ্যাংয়ের নেশায়

ভবিষ্যৎ হারায়।

কে দেয় তাদের টাকা পয়সা,

কে দেয় অস্ত্র হাতে?

কার ইশারায় কিশোররা আজ

জড়ায় অপরাধে?

কিশোরদের নয় শুধু শাস্তি,

মূলটাও খুঁজতে চাই,

যারা তাদের ব্যবহার করে

রেহাই যেন না পায়।

মাঠ দাও বই দাও হাতে,

দাও আলোর জ্ঞান,

সংস্কৃতির সুন্দর পথে

জাগুক তাদের প্রাণ।

কিশোর তুমি দেশের শক্তি,

তুমিই আগামীর দিন,

অন্ধকার  নয়  আলোর পথে

হোক জীবন রঙিন।

অস্ত্র নয় বই থাকুক  হাতে,

মাদক হোক পরাজিত,

কিশোরদের হাতেই হোক 

বাংলাদেশ সুন্দর সুরভিত।

লেখক পরিচিতি:

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)