শিরোনাম
বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চায়সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন: মন্ত্রী সাচিং প্রু জেরিবাঘাইছড়িতে ৩দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিতঅবশেষে তিন সপ্তাহ পর কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার চালুবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ডপ্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণচুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজ

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলন

২

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হবে। এ জন্য উপজেলায় ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ কিন্নরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

বক্তারা জানান, পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করবেন। সরকারের এ কর্মসূচির লক্ষ্য নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নীতিমালা অনুযায়ী, সব নারী পরিবার প্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে নির্ধারিত প্রথম তিনটি শ্রেণির যোগ্য নারী পরিবার প্রধান ভাতা পাবেন।